আমাদের নীতিমালা সমূহ
নীতিমালা হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে লক্ষ্য অর্জন এবং উদ্দেশ্য পূরণের জন্য বিবৃতি প্রদান করা হয়। সেই বিবৃতিতে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য এবং কাজের কথা মাথায় রেখে কিছু সুনির্দিষ্ট নিয়ম, নির্দেশিকা ও কর্মপন্থা বিশেষ অগ্রাধিকার পেয়ে থাকে। যা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, ঝুঁকি হ্রাস এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে।
এই আর্টিকেলে যা যা থাকছে
- নীতিমালার প্রয়োজনীয়তা
- আমাদের নীতিমালা সমূহ
- তথ্য প্রকাশ নীতিমালা
- গোপনীয়তা নীতিমালা
নীতিমালার প্রয়োজনীয়তা
আমাদের সম্পর্কে আপনারা ইতোমধ্যে জেনে থাকবেন যে আমরা একটি E-Learning Platform যেখানে বিভিন্ন বিষয়ের ওপর সহজ ও তথ্যবহুল কন্টেন্ট তৈরি এবং আর্টিকেল লিখা হয়ে থাকে। আমাদের প্রতিটি কার্যক্রম যেহেতু অনলাইন ভিত্তিক তাই আমাদের ও পাঠকদের উভয়ের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা থাকা খুব দরকার।
তথ্য ভিত্তিক Online মাধ্যমগুলোতে বর্তমান সময়ে ব্যক্তি বিশেষের বিশ্বাস অনেকটা ভঙ্গুর। এই বিশ্বাস অর্জনের জন্য প্রয়োজন সচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রাখা। আমাদের ওয়েবসাইটে প্রকাশিত আর্টিকেল গুলোতে যথেষ্ঠ সচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয় এবং তথ্য প্রদানের ক্ষেত্রে সচ্ছতা বজায় রাখার বিষয়টি নীতিমালার মাধ্যমে নিশ্চিত করা হয়।
এখান থেকে সহজে বুঝা যাচ্ছে Edufist-এর প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে ফেলার জন্য নীতিমালা প্রণয়ন করা বিশেষভাবে প্রয়োজন। তাই এমন নীতিমালা প্রস্তুত করতে হবে যেখানে তথ্যের সচ্ছতা বজায় থাকে, নিয়ম-আচরণ স্পষ্ট করে লেখক ও পাঠকের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যাই এবং উভয় পক্ষের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা যাই। বিশেষ করে নীতিমালা হতে হবে এমন, যা আমাদের লক্ষ্য অর্জনের জন্য সঠিক উপায়ে কাজ করে সর্বোচ্চ ফলাফল পেতে সাহায্য করে।
আমাদের নীতিমালা সমূহ
প্রতিষ্ঠানভেদে নীতিমালা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মূলত কাজের ধরনের ওপর নির্ভর করে নীতিমালা তৈরি করা হয়। আমাদের এডুফিস্ট-এর সব কার্যক্রম অনলাইন নির্ভর তাই আমাদের নীতিমালা সেই দৃষ্টিকোণ থেকে তৈরি করা। আমাদের লেখক এবং পাঠক উভয় পক্ষের চিন্তা করে আমাদের নীতিমালা সমূহ নির্ধারন করা হয়েছে। Edufist-এর নীতিমালাগুলো হচ্ছেঃ
| নাম | সংক্ষিপ্ত বিবরণ |
|---|---|
| তথ্য প্রকাশ নীতিমালা | ওয়েবসাইটে সকল প্রকার তথ্য প্রকাশের নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে |
| গোপনীয়তা নীতিমালা | ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তার বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে |
| কপিরাইট নীতিমালা | ওয়েবসাইটে প্রকাশিত তথ্য ভিজিটর এবং পাঠকরা কীভাবে ব্যবহার করতে পারবে সে বিষয়ে নির্দেশনা এখানে দেওয়া হয়েছে |
| মন্তব্য নীতিমালা | সাইট ভিজিটর ও পাঠকবৃন্দ Edufist সম্পর্কে মন্তব্য দেওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করবে সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে |
| নীতিমালা পরিবর্তন | সময়ের প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশক্রমে সম্পূর্ণ নীতিমালা পরিবর্তনের বিষয়টি এখানে নিশ্চিত করা হয়েছে |
| থার্ড পার্টি সার্ভিস | এখানে ওয়েবসাইটে ব্যবহৃত ব্যহিক লিংক যুক্ত করার বিষয়ে বিস্তারিত নিয়ম দেওয়া হয়েছে |
| যোগাযোগ নীতিমালা | প্রাসঙ্গিক কোনো বিষয়ে আমাদের এডুফিস্ট টিমের সাথে যোগাযোগ করতে চাইলে কী নিয়ম মানতে হবে তা এখানে বলা হয়েছে |
তথ্য প্রকাশ নীতিমালা
বিভিন্ন বিষয়ে লেখালিখি করতে প্রয়োজন হয় বিপুল পরিমাণ তথ্য। এই তথ্য সংগ্রহের ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বদা সচেতন থাকার চেষ্টা করা হয়। আমাদের টিম সব সময় চাই পাঠকদের কাছে নির্ভুল, নিরপেক্ষ এবং সহজবোধ্য তথ্য পৌঁছে দিতে। তাই আমরা তথ্য প্রকাশের ক্ষেত্রে সততা, সচ্ছতা এবং দায়িত্বশীলতা বজায় রাখতে কয়েকটি ধাপ অনুসরণ করে থাকিঃ
১) তথ্যের উৎসঃ পাঠকদের মনে তথ্যের সঠিকতা ও উৎস নিয়ে কৌতূহল থাকাট অত্যন্ত স্বাভাবিক। এই কৌতূহলকে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদের প্রকাশিত সকল তথ্য নির্ভরযোগ্য উৎস, গবেষণা, সরকারি প্রকাশনা, বিশেষজ্ঞ মতামত এবং অন্যান্য বিশ্বস্ত তথ্যসূত্রের ভিত্তিতে প্রস্তুত করা হয়। প্রতিটি তথ্যের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের পরেই তা প্রকাশ করা হয়।
২) তথ্যের নির্ভুলতাঃ পাঠকদের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই প্রতিটি তথ্য সর্বোচ্চ সতর্কতার সাথে যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু মাঝে মধ্যে অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল বা অসম্পূর্ণতা থেকে যেতে পারে। সেক্ষেত্রে কোনো ভুল তথ্য আপনার নজরে পড়লে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। চেষ্টা করা হবে দ্রুততম সময়ে তা সংশোধন করার। এছাড়াও কোনো ভুল তথ্য আমাদের নজরে এলে তা দ্রুত সংশোধন বা হালনাগাদ করতে আমরা সর্বদা প্রস্তুত।
৩) নিয়মিত হালনাগাদঃ সময়ের সাথে তথ্য পরিবর্তিত হতে পারে। যার ফলে ওয়েবসাইটে প্রকাশিত প্রতিটি কনটেন্ট বা তথ্য নিয়মিত বিরতিতে পর্যালোচনা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনী আনা হয়। মূল কথা নতুন তথ্য পাওয়ার সাথে সাথে যাচাই করে সংশ্লিষ্ট কনটেন্ট যথাসম্ভব দ্রুত হালনাগাদ করা হয়। যাতে পাঠক Updated Information পেতে পারেন।
৪) তথ্য প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতাঃ আমাদের Website সকলের জন্য উন্মুক্ত। এর জন্য তথ্য পক্ষপাতহীনভাবে তুলে ধরা আমাদের সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব। যে কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে শতভাগ চেষ্টা করি। ব্যক্তি, প্রতিষ্ঠান, দল বা মতাদর্শের পক্ষে বা বিপক্ষে পক্ষপাতমূলক অবস্থান নেওয়া আমাদের তথ্য প্রকাশ নীতিমালার পরিপন্থী। তথ্য প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করা আমাদের কাছে খুব জরুরি।
৫) দায়বদ্ধতাঃ পাঠকের সাথে সচ্ছতা নিশ্চিত করতে আমরা দায়বদ্ধতার নীতি মেনে চলি। আমাদের ওয়েবসাইটের তথ্যগুলো শুধুমাত্র জ্ঞান, শিক্ষা এবং দক্ষতার ব্যাপ্তি ঘটানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়। প্রকাশিত সকল তথ্য ও কনটেন্টের যথার্থতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে Edufist কর্তৃপক্ষ বিশেষ ভূমিকা পালন করে থাকে। তথ্যের নির্ভরযোগ্যতা বাড়াতে অনেক সময় External Link ব্যবহার করা হয়। তাই ওয়েবসাইটে প্রকাশিত সকল তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা নির্ভরযোগ্য উৎস থেকে অতিরিক্ত যাচাই করে নেওয়ার জন্য পাঠকদের বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে।
গোপনীয়তা নীতিমালা
Edufist এমন একটি E-Learning প্ল্যাটফর্ম যেখানে জ্ঞান, দক্ষতা ও শিক্ষামূলক বিষয় নিয়ে বিভিন্ন রকমের আর্টিকেল প্রকাশ করা হয়। এক্ষেত্রে Website ব্যবহারকারীদের তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য কর্তৃপক্ষের সংগ্রহ করার প্রয়োজন হয় না। কিন্তু কর্তৃপক্ষ মনে করে সচ্ছতা বজায় রাখতে একটি গোপনীয়তা নীতিমালা থাকা প্রয়োজন। সেই চিন্তা থেকে Edufist ওয়েবসাইটের গোপনীয়তা নীতিমালা নিচে আলোচনা করা হয়েছে।
১) এডুফিস্ট কী ধরনের তথ্য সংগ্রহ করেঃ বর্তমানে Website ব্যবহারকারী বা পাঠকদের কাছ থেকে সরাসরি কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় না। ওয়েবসাইট ব্যবহারের জন্য কোনো Account Open বা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। পাঠক বা ভিজিটরদের গোপনীয়তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা তাদের নাম, ইমেইল, ফোন নম্বর, ঠিকানা বা সংশ্লিষ্ট কোনো প্রকার তথ্য সংগ্রহ করি না।
তবে সাইটের কার্যকারিতা, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং ওয়েবসাইটের কার্যক্রম বিশ্লেষণের উদ্দেশ্যে কিছু প্রযুক্তিগত বা ব্যবহার সংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ হতে পারে। এর মধ্যে Browser Type, Visited Pages, Visit Duration এবং অনুরূপ তথ্য থাকতে পারে।
২) অন্যান্য Website Link: আমাদের ওয়েবসাইটে প্রয়োজন অনুযায়ী অন্য ওয়েবসাইট বা অনলাইন রিসোর্সের লিংক থাকতে পারে। সেই সকল লিংক ব্যবহার করে কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইটে প্রবেশ করলে সেই ওয়েবসাইটের নিজস্ব Privacy Policy প্রযোজ্য হবে। এক্ষেত্রে Edufist তৃতীয় পক্ষের ওয়েবসাইটের গোপনীয়তা নীতি, নিরাপত্তা বা কার্যক্রমের জন্য দায়ী নয়।
৩) Analytics Technologies: কর্তৃপক্ষ ওয়েবসাইটের কার্যক্রম ও ব্যবহারকারীদের ওয়েবসাইট ব্যবহারের ধরন বুঝতে বিভিন্ন Analytics Technologies ব্যবহার করতে পারে। ওয়েবসাইটের ব্যবহার ও কার্যকারিতা বিশ্লেষণের জন্য বিশেষ করে Google Analytics অথবা অনুরূপ Technology ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের পরিষেবাগুলোর মাধ্যমে ব্যবহারকারীর browser, device, website interaction এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে এসব তথ্য ওয়েবসাইটের কার্যকারিতা পরিমাপ ও উন্নয়ন করতে ব্যবহার করা হয় যা ব্যবহারকারীর ভালো অভিজ্ঞতা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে।
৪) গোপনীয়তা নীতিমালার পরিবর্তনঃ এডুফিস্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী এই Privacy Policy পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করতে পারে। গোপনীয়তা নীতিমালাতে কোনো পরিবর্তন করা হলে অবশ্যই সংশোধিত অংশ এবং সর্বশেষ হালনাগাদের তারিখ প্রকাশ করা হবে। তাই পাঠক ও ব্যবহারকারীদের নীতিমালার এই পেইজটি মাঝে মাঝে সময় পেলে পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
৫) বিশেষ দ্রষ্টব্যঃ এই গোপনীয়তা নীতিমালাটি Edufist-এর বর্তমান কার্যক্রমের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে কর্তৃপক্ষ যদি Edufist Account, পেমেন্ট, Contact Form, Newsletter, Advertising, নতুন Analytics Tool বা অন্য কোনো তথ্য সংগ্রহের ব্যবস্থা চালু করে, তাহলে গোপনীয়তা নীতিমালা সেই অনুযায়ী হালনাগাদ করা হবে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url