ইসলাম ধর্মে ঈদের নামাজের গুরুত্ব
আমাদের ইসলাম ধর্মে প্রতিটি নামাজের গুরুত্ব অপরিসীম । তবে ঈদের নামাজ (ঈদুল ফিতর এবং ঈদুল আযহা) বিশেষভাবে তাৎপর্যপূর্ণ । ইসলামি স্কলারদের মতে , ঈদের নামাজ সমগ্র মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব বজায় রাখতে সাহায্য করে । মহানবী (সা.) তাঁর জীবদ্দশায় কখনো ঈদের নামাজ ত্যাগ করেননি । তাই একজন মুসলিম এবং ইসলাম ধর্মের অনুসারী হিসেবে ঈদের নামাজ আদায়ের সঠিক নিয়ম জানার পাশাপাশি এর গুরুত্ব অনুধাবন করা বেশ জরুরী ।
ঈদের নামাজের গুরুত্ব
প্রকৃতপক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর গুরুত্ব ব্যপক । মহান আল্লাহর সৃষ্টি এই মহাবিশ্বের একটি ক্ষুদ্র কণা থেকে শুরু করে সুবিশাল আকাশমণ্ডলী সব কিছুর কোনা না কোনো গুরুত্ব অবশ্যই রয়েছে । আমাদেরকে শুধু এই গুরুত্ব অনুধাবন করতে হবে । ঠিক একইভাবে ঈদের নামাজেরও গুরুত্ব রয়েছে যা নিম্নে তুলে ধরা হলো ।
ঐক্য এবং ভ্রাতৃত্ব : ঈদের নামাজ ঐক্য এবং ভ্রাতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে । ধনী-দরিদ্র , উঁচু-নীচু ভেদাভেদ ভুলে একই কাতারে দাঁড়িয়ে জামাতের সঙ্গে খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করা মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যবদ্ধতা তৈরী করে । যা সমাজে বিশৃঙ্খলা ও বিভেদ দূর করতে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে ।
বৈষম্য দূর করতে : ঈদ্গাহে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করা এবং নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করার নিয়ম রয়েছে । ঈদের নামাজের এই নিয়মগুলো সমাজে বৈষম্য দূর করতে সাহায্য করে । কারন ধর্মীয় নিয়ম ও শৃঙ্খলা কেউ ভঙ্গ করতে চাই না । তাই সহজেই বুঝা যাচ্ছে বৈষম্য দূর করতে ঈদের নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে ।
আল্লাহর সন্তুষ্টি অর্জনে : প্রতিটি ইবাদাতের মাধ্যমে যেভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় ঠিক একই ভাবে ঈদের নামাজ আদায় করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় । কারন ঈদের নামাজ মুসলিমদের সকল ইবাদাতের মধ্যে অন্যতম । ঈদুল ফিতরে দীর্ঘ এক মাস রোজা পালন বা ঈদুল আজহাতে ত্যাগের পরীক্ষার পর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে ঈদের নামাজ । এই কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার এক বিশেষ পন্থা ।
গুনাহ মাফ : মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরম করুণাময় । তিনি তাঁর বান্দাদের প্রতি চিরদয়ালু । তিনি সবসময় বান্দাকে ক্ষমা করতে প্রস্তুত । তাঁর যে বান্দা অনুশোচনা করে তাঁর নিকট ভুল স্বীকার করবে এবং ভবিষ্যতে সেই ভুল বা গুনাহ না করার দৃঢ় সংকল্প করবে সেই বান্দাকে তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন । কারন তিনি পরম ক্ষমাশীল । তাই ঈদের দিন নামাজ আদায় করে এবং উচ্চস্বরে তাকবির পাঠ করার মাধ্যমে মহান আল্লাহর নিকট হাত তুলে দোয়া করতে হবে যেন তিনি আমাদের সকল গুনাহ মাফ করে দেন ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url