আমাদের পরিচয়

আমাদের এই পরিবর্তনশীল বিশ্বে শিক্ষা এবং দক্ষতা থাকলে অনেক কিছু করা সম্ভব। কিন্তু শিক্ষা এবং দক্ষতা ব্যতীত বর্তমান সময়ে নিজেকে টিকিয়ে রাখা বেশ কঠিন। এডুফিস্ট (Edufist) শিক্ষা এবং দক্ষতা অর্জনকে সমাজের সকল স্তরের মানুষের জন্য সহজ, সাশ্রীয় এবং আনন্দদায়ক করার জন্য কাজ করে যাচ্ছে।


এই আর্টিকেলে যা যা থাকছে

Edufist কী ?

Edufist (এডুফিস্ট) হচ্ছে শিক্ষা এবং দক্ষতা অর্জনের জন্য একটি E-Learning Platform. যা শিক্ষা এবং দক্ষতা অর্জনের বিভিন্ন বিষয় নিয়ে লেখালিখি করে থাকে। আমরা চাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষা এবং দক্ষতাকে মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে। আমাদের বিশ্বাস শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এর পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। এই চিন্তা ভাবনা থেকেই আমাদের পথ চলা।

লক্ষ্য

প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা এবং দক্ষতা অর্জনকে সহজ, সাশ্রয়ী এবং আনন্দদায়ক করা।

উদ্দেশ্য

সমাজের সব স্তরের মানুষের মধ্যে শিক্ষা, দক্ষতা এবং জ্ঞানের বিস্তার ঘটানো।

Online না Offline ?

Edufist-এর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপাতত Hybrid মডেল ব্যবহার করা হচ্ছে না। এখানে Hybrid (হাইব্রিড) বলতে অনলাইন এবং অফলাইন দুটোকেই বোঝানো হয়েছে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রতিটি কাজ শুধুমাত্র অনলাইন মাধ্যম ব্যবহার করে পরিচালিত হচ্ছে। যার মধ্যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অন্যতম।

এছাড়াও আমাদের Facebook Page এবং Group রয়েছে। পাশাপাশি আমাদের WhatsApp নাম্বারে ম্যাসেজ অথবা কল দিয়ে যোগাযোগ করা যেতে পারে।

মূল কথা আমাদের সমস্ত ব্লগ, আর্টিকেল, রিসোর্স, সাজেশন এবং গাইডলাইন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। শুধু ইন্টারনেট সংযোগ থাকলে আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে, নিজের সুবিধাজনক সময়ে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত আর্টিকেলগুলো পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন।

আমরা কী নিয়ে কাজ করি ?

Edufist টিম বিভিন্ন বিষয়ের ওপর সহজ ও তথ্যবহুল কন্টেন্ট তৈরি এবং আর্টিকেল লিখে থাকে। সহজভাবে বলতে গেলে শিক্ষা এবং দক্ষতা ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে লেখালিখি করাই হচ্ছে আমাদের কাজ। আমাদের মূল ফোকাস থাকে :
  • Academic Subject : বাংলাদেশের প্রেক্ষিতে স্কুল এবং কলেজের বিভিন্ন বিষয়ের (যেমনঃ বাংলা, English, গণিত, বিজ্ঞান, ধর্ম ইত্যাদি) বিভিন্ন টপিক সহজভাবে উপস্থাপন করা।
  • Research : বাংলাদেশে উন্নতমানের গবেষণার ঘাটতি রয়েছে। কিন্তু উন্নত দেশগুলোতে গবেষণার মান খুব ভালো। তাই আমাদের ফোকাস সেই গবেষণাগুলো সম্পর্কে লেখালিখি করে উপস্থাপন করা।
  • University Subject : বিশ্ববিদ্যালয়ের জটিল টপিকগুলো সহজভাবে তুলে ধরা।
  • Entertainment : পড়াশোনা বা দক্ষতা অর্জনের একঘেয়েমি কাটাতে এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে বিনোদন দারুন কাজ করে। তাই আমরা শিক্ষামূলক বিনোদন নিয়ে কাজ করে থাকি।
  • Skill Development : দক্ষতা অর্জনের সঠিক দিকনির্দেশনা প্রদান করা।
  • Lifestyle : শিক্ষা এবং দক্ষতা অর্জনের ক্ষেত্রে জীবনযাপন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই জীবনযাপন পদ্ধতির বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ওয়েবসাইটে আর্টিকেল লেখা হয়ে থাকে।
  • Career Guidelines : শিক্ষা এবং দক্ষতা অর্জনের পাশাপাশি যে কোনো বিষয়ে সঠিক গাইডলাইন দেওয়া।

কাদের জন্য Edufist ?

স্বাবলম্বী থেকে শুরু করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী সকলের জন্য উন্মুক্ত Edufist. আমাদের প্রতিটি কাজ অনলাইন ভিত্তিক তাই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমাদের Official Website ভিজিট করা সম্ভব। যার ফলে আমাদের ব্যবহারকারী হচ্ছেন বিভিন্ন বয়সের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী, প্রবাসী এবং সমাজের সর্ব স্তরের মানুষ।

কেন আমাদের বেছে নেবেন ?

আজকের যুগে তথ্যের অভাব নেই। প্রযুক্তির উন্নয়ন এবং সহজলভ্যতার কারনে তথ্য আদান-প্রদান তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা যায়। বিষয়টি ইতিবাচক মনে হলেও, তথ্য খুব সহজে পেয়ে যাওয়ার কিছু খারাপ দিকও আছে। এর মধ্যে ভুল তথ্য পাওয়া একটি অন্যতম বড় সমস্যা। তাই আমরা চেষ্টা করি সকল বিষয়ে সঠিক তথ্য দেওয়ার। এছাড়াও আমাদের আরও কিছু বিশেষত্ব রয়েছে যেমনঃ

১) বাস্তবমুখীঃ আমাদের ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি রয়েছে তার সব কয়টি আর্টিকেল বাস্তবসম্মত এবং সময় উপযোগী। এমনকি আমরা উদাহরণ দেওয়ার ক্ষেত্রেও বাস্তবতাকে প্রাধান্য দিই। সব মিলিয়ে আমাদের প্রতিটি পদক্ষেপে বাস্তবতার ছোঁয়া থাকে।

২) উৎস বা মাধ্যমঃ অনলাইনে প্রকাশিত তথ্যের উপর অনেকের আস্থা দিন দিন কমে যাচ্ছে। তাই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিটি আর্টিকেলের উৎস এবং মাধ্যমের গভীরভাবে Fact-check করা হয়। যা পাঠকদের মনে আমাদের সাইটে প্রকাশিত তথ্যের নির্ভরযোগ্যতা ও সত্যতা নিয়ে গভীর বিশ্বাস তৈরি করে।

৩) সহজঃ তথ্য জটিল করে উপস্থাপন করা আর না করা একই কথা। এজন্য আমরা যে তথ্যগুলো দিই, তা যতটা সম্ভব সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করে আমাদের বিশেষজ্ঞ দল। কারণ জটিল বিষয়গুলো কৌশল প্রয়োগের মাধ্যমে সহজ করলে তা পাঠকের মনে থাকে বহুদিন।

৪) যোগ্য পরামর্শদাতাঃ সঠিক পরামর্শ একজন মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। পাঠকদের এই আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে আমাদের রয়েছে অভিজ্ঞ এবং যোগ্য পরামর্শদাতা। আসলে আমাদের সব কয়টি আর্টিকেল দক্ষ পরামর্শকদের তত্ত্বাবধানে প্রকাশ করা হয়ে থাকে।

৫) আপ-টু-ডেটঃ বর্তমান চাকরির বাজারে কোন দক্ষতার চাহিদা সবচেয়ে বেশি, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা এবং পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে আমরা পাঠকদের আপ-টু-ডেট তথ্য দিয়ে থাকি। আমাদের সাইটে প্রকাশিত লিখাগুলো একজন পাঠক ভালোভাবে পড়ে থাকলে সে নিজেকে সর্বদা এক ধাপ এগিয়ে রাখবে। তাই নতুন তথ্য দ্বারা প্রতিনিয়ত আপডেট থাকতে যুক্ত হতে পারেন আমদের সাথে।

নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করে খুব সহজে আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনিও। কারণ আমাদের বিশ্বাস শিক্ষা এবং দক্ষতা একা একা শেখার বিষয় না, এটি একটি যৌথ পথ চলা। এই পথ চলাতে আপনি আমাদের গুরুত্বপূর্ণ সহযাত্রী। আমাদের পাশে থাকতে এবং প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে যুক্ত থাকুন Edufist- এর অফিসিয়াল Social Media প্ল্যাটফর্মগুলোতে। চলুন একসাথে শেখার এই আনন্দদায়ক যাত্রাটি শুরু করি।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url